শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ভয়াল ১২ নভেম্বর:নোয়াখালীতে উপকূলের নিহতদের স্মরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৯২ Time View
নোয়াখালী প্রতিনিধি : ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াল গোর্কির আঘাতে লন্ডভন্ড হয়ে যায় নোয়াখালীসহ উপকূলের বিস্তীর্ণ এলাকা। উপকূলীয় অঞ্চলের হাতিয়া, সুবর্নচর (তৎকালীন চরবাটা), সদর, কোম্পানীগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। প্রকৃতির নারকীয় তান্ডবে পরিণত হয় বিরান ভূমিতে। ২০ ফুটেরও অধিক পানিতে তলিয়ে যায় গোটা জনপদ। উপকূলে প্রাণ হারায় লক্ষ লক্ষ মানুষ। দুর্বিষহ সেই স্মৃতি আজও ভুলতে পারেননি নোয়াখালীর মানুষ। 

সেই বিভীষিকাময় দিনটির স্মরণে ‘১০ লক্ষ প্রাণের স্মরণে উপকূলে আমরা’ স্লোগানে নোয়াখালীতে শোক র‌্যালি, আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  জেলা ইউনিট। শনিবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে আলোচনা সভা শেষে প্রেসক্লাব সড়কে শোক র‌্যালি বের করা হয়। আলোচনা সভা ও র‌্যালিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের যুব প্রধান সানুচিং মারমা বিথি, যুব কার্যকরি কমিটির সদস্য নাজমুল হোসেন শুভ, জোবায়ের হোসেন, ছায়মা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। এতে রেড ক্রিসেন্টের যুব সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন বলেন, ৭০ সালের এই দিনে বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় ইতিহাসের ভয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে। প্রকৃতির নারকীয় তান্ডবে পরিণত হয় বিরান ভূমিতে। ২০ ফুটেরও অধিক পানিতে তলিয়ে যায় গোটা জনপদ। সেই দিনের স্মরণে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্টের উদ্যোগে নোয়াখালীসহ ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোতে শোক র‌্যালি, আলোচনাসভা, দোয়া-মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছি।

শাহিন বলেন, ৭০ এর ভয়াল গোর্কির ৫২ বছর পরে অভিজ্ঞতার আলোকে এখন ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে। আমাদের সরকার এবং রেড ক্রিসেন্ট সোসাইটির নানা কর্মসূচির মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। দুর্যোগে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকা মানুষকে আমরা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মানবিক সহযোগিতা দিয়ে আসছি। আগামীতেও আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit