শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নোয়াখালীতে মুজিবশতবর্ষের আশ্রয়ণের ঘর পরিদর্শন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান একক গৃহনির্মাণ, প্যালাসাইডিং, মাটির কাজ ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্পের সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম।রোববার ও সোমবার দু’দিন ব্যাপি জেলার সদর, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করা হয়।এসময় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার চলমান একক গৃহনির্মাণের অগ্রগতি  ও গৃহ বুঝে পাওয়া বাসিন্দাদের খোঁজখবর নেন। এসময় আশ্রয়ণে বসবাসকারী বাসিন্দারা কর্মকর্তাদের পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের নিজস্ব ঠিকানা তৈরী করে দেওয়ায় বাসিন্দারা কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন দরিদ্র মানুষকে পুনর্বাসন করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপে ঘর  পাওয়া ভূমি ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পেয়েছে, তারা এখন নিজ ঘরে আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছে। দেশের একজন সাধারণ নাগরিকের সকল মৌলিক চাহিদা পূরনে প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের (মুজিববর্ষ) মধ্যে সবার জন্য গুণগত মানের ঘর নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী যে সব নির্দেশ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি।

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit