শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বাড়ি রেজিট্রি না পেয়ে বাবার ওপর অভিমানে আত্মহত্যা করল মেয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৬৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ বাবার থেকে বসত বাড়ির জায়গা রেজিট্রি চেয়ে না পেয়ে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে। নিহত রহিমা খাতুন (৪০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকার মো.শহীদুল্লার স্ত্রী।  শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে,গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করে আত্মহত্যা করে ওই নারী।  

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.ইউছুফ জানান,নিহত রহিমা তার বাবার বাড়ির পাশে বাবার মালিকানাধীন জায়গার উপর একটি বাড়ি করে বসবাস করে আসছে। একপর্যায়ে সে বাবা জীবিত থাকাকালীন ওই বাড়ির জায়গা বাবার কাছে রেজিট্রি দাবি করে।  এ নিয়ে সামাজিক ভাবে একটি বৈঠকে বসে তারা। এ নিয়ে সে বাবার ওপর অভিমান করে অথবা হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করে। পরে বাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় মাটিতে মাকে পড়ে থাকতে দেখে তার ছেলে। সেখান থেকে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।  খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।    

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit