সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই এক দিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪। খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি।

মালদ্বীপের লিগে সাবিনার ২১ গোল; দলকে জেতালেন শিরোপা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবলে তিনি ‘গোলমেশিন’ হিসেবে খ্যাত। আঞ্চলিক প্রতিযোগিতাগুলোতেও তার ছাপ রেখেছেন। নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে গোল্ডেন বুট জিতেছিলেন। এবার তার পায়ের জাদুতেই মালদ্বীপের নারী ফুটসাল ফিয়েস্তার শিরোপা জিতল দিবেহি সিফাইং ক্লাব।

দলটির হয়ে আসরে ৬ ম্যাচে মোট ২১ গোল করেছেন সাবিনা।  kalerkantho

দক্ষিণ এশিয়ার মেয়েদের ঘরোয়া লিগগুলোতে সাবিনার ব্যাপক চাহিদা। পঞ্চমবারের মতো তিনি মালদ্বীপের নারী ফুটসালে খেলেছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তার দল ১০-২ গোলে হারিয়ে দিয়েছে এমপিএল ক্লাবকে! এর মাঝে ৪ বার বল প্রতিপক্ষের জালে পাঠিয়েছেন সাবিনা। তিনি গোলগুলো করেছেন ম্যাচের ২১, ২৩, ২৮ ও ৩৩ মিনিটে। গোলবন্যা বইয়ে দিয়ে তিনি মালদ্বীপের ফুটবল দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়। সাবিনার পায়ে বল যেতেই গ্যালারিতে শোনা গেছে হর্ষধ্বনি।  kalerkantho

ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে  সাবিনার হাতে। তাছাড়া ২১ গোল করে খুব স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন সাফজয়ী বাংলাদেশ অধিনায়ক। এরপর প্রতিক্রিয়া স্থানীয় গণমাধ্যমকে সাবিনা বলেছেন, ‘মালদ্বীপে খেলতে এলে সব সময়ই ভালো লাগে। বিশেষ করে এখানে যখন আমার দেশি ভাইদের আমাকে সমর্থন দিতে দেখি।  খুবই ভালো লাগে। এই দর্শকদের ভালোবাসা আমাকে আরও ভালো খেলতে সাহায্য করে। এটা আমার দলের জন্যও দারুণ ব্যাপার। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit