শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

 জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়াতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।নিহত আবুল হাসেম মাঝি (৫০) উপজলার বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আলী আজ্জমের ছেলে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মোতালেব বেপারীর বাড়ির মো.হোসেনের (৩০) সাথে একই বাড়ির মো.ফয়েজ উদ্দিনের (৩৩) জায়গা জমি নিয় বিরাধ চলছিল। এ বিরাধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রহমত বাজারে চলে আসে। তখন একই বাড়ির মো.হোসেন ও তার ভাই সাগর (২৬) বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ফয়েজের উপর হামলা চালায়। ওই সময় দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। দুই পক্ষরে সংঘর্ষ থামাত গিয় প্রতিবেশী আবুল হাসেম মাঝি মাথার পিছনে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। একই সময় প্রতিপক্ষরে হামলায় ফয়জ উদ্দিন গুরুতর আহত হয়। আহত ফয়জ উদ্দিন হাতিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আসামিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit