বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ। অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার  মাটিরাঙ্গায় কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়েছে কোটি টাকার  প্রকল্প।ডিজাইন ত্রুটির কথা স্বীকার এলজিইডির। রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা হাসনাত–সারজিসের সঙ্গে দ্বন্দ্বের কথা জানালেন আব্দুল কাদের

*বিয়ে বাড়ির গেইট নিয়ে সংঘর্ষের মামলায় ৭৭ জন কারাগারে*

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫১১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়েবাড়ির গেইট বানানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার পুলিশের দায়ের করা মামলায় ৭৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সামিউল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার কৃষ্ণনহর ইউনিয়নের সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেইট বানানোকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট দৌলতপুর ও সীতারামপুর গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান বাদী হয়ে ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলা করে।

ব্রাহ্মণবাড়িয়া আদালত পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, মামলার ১০৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে ২৭ জনের জামিন মঞ্জুর করে বাকি ৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit