বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে সৈকত বাবু (৩৫) নামে এক ব্যাবসায়ী কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজার এলাকায়।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জায় যায়, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর কানিপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে শাহিন সালাউদ্দিন (৪৫) এর সাথে একই এলাকার আব্দুল হামিদ মাষ্টারের ছেলে সৈকত বাবুর পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার বিকেলে থেতরাই বাজারে থাকা সৈকত বাবুর ব্যাবসা প্রতিষ্ঠানে সৈকতকে একা পেয়ে শাহিন সালাউদ্দিন এর নেতৃত্বে তার লোকজন দেশিয় অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে কুপিয়ে জখম করেন। এসময় খবর পেয়ে বাবা আব্দুল হামিদ মাষ্টার তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে মাটিতে ফেলিয়ে দেয়। এসময় তার ব্যাবসা প্রতিষ্ঠানে থাকা সার ও কীটনাশক ঔষধ সহ আসবাবপত্র ভাংচুরসহ নগদ টাকা চুরি করেন। পরে স্থানীয়রা সৈকত বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় সৈকত বাবুর চাচা হুমায়ুন কবির বাদী হয়ে শাহিন সালাউদ্দিনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। এ বিষয়ে শাহিন সালাউদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তারা  (সৈকত বাবু) নিজেরাই আমাদের উপর হামলা করেছে।

এ ঘটনায় আমিও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। বিষয়টি প্রশাসন তদন্ত করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান মানিক বলেন, সৈকত বাবুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit