বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শার্শায় উলাশী’র বিএনপি নেতা হারান গাজী’র ইন্তিকাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপি নেতা হারান গাজী আর নেই। তিনি বুধবার রাত ১ টার দিকে রামপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম হারান গাজী উলাশী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ছিলেন। তিনি রাপমপুর গ্রামের মৃত ওমর আলী গাজীর ছেলে।

মরহুম হারান গাজীর চাচাতো ভাই বিএনপি নেতা আব্দুল ইয়াব আলী গাজী জানান, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই হারান গাজী ডায়াবেটিস, কিডনী ও শ্বাস কষ্ট রোগে ভুগছিলেন। এমন অবস্থায় বুধবার রাত ১টার দিকে তিনি ইন্তিকাল করেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় রামপুর গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে হারান গাজীকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, উলাশী বিএনপি নেতা সফিকুল ইসলাম, জমাত আলী মেম্বর, রামপুর ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা সেকেন্দার আলী, আলী হোসেন গোলদার, মিন্টু বিশ্বাস, লাল্টু বিশ্বাস ,শহীদুল্লাহ গাজী শহিদ,জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ, মোঃ ওয়ালিদসহ বিভিন্ন সূধী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন। মরহুম হারান গাজীর মৃত্যুতে শার্শা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা, গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন সহ নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit