সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬১ Time View
নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার  ইস্টার্ন কেপ প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা অঞ্চলে নিজ দোকানে আবদুর রহিম (৩৫) নামে নোয়াখালীর বেগমগঞ্জের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া । এর আগে,শনিবার দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সি বাড়ির আলী আহম্মদের ছেলে।  

নিহতের বড় ভাই বলেন,  ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আব্দুর রহিম। সেখানেই তিনি বিয়ে করেছেন। আফ্রিকার উজালা অঞ্চলে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। ছুটিতে এসে গত আগস্টে বাড়ি থেকে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।  শনিবার রাতে তার দোকানের সামনে এসে দাঁড়ান কয়েকজন অস্ত্রধারী। একপর্যায়ে দোকানের ভেতর ঢুকে রহিমকে গুলি করে হত্যা করে টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে চলে যান তারা।রোববার সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে তার মৃত্যুর খবর পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে স্বজনেরা। ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবদুর রহিমের আরো এক ভাইকে হত্যা করে সন্ত্রাসীরা।  

কিউএনবি/অনিমা/৩০.১০.২০২২/রাত ৮.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit