বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥ ৩২ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, চরম দুর্ভোগে যাত্রী-শ্রমিক প্রতিরক্ষাব্যবস্থা প্রায় শেষ, ‘ভয়ে’ ইরানে হামলা চালাচ্ছেন না ট্রাম্প কোটি টাকা নিয়ে দাবানলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মেসি ‘রামলীলা’য় অভিনয়ের আগে গালাগালের অনুশীলন করেছিলেন দীপিকা নওগাঁর বদলগাছী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা-  শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর করলো বিক্ষুব্ধ জনতা  দেবীগঞ্জ বাজারে ঝুঁকিপূর্ণ বটগাছের বিশাল ডাল, যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা সড়ক নির্মাণ করে দেড় শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘব করলেন পৌর বিএনপি নেতা শাহজালাল কাজল। নওগাঁয় সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা গুরুতর জখম গণঅভ্যুত্থানে আল্লাহর আরশ কেঁপে উঠলেও খুনি হাসিনার মন গলেনি: কাদের গণি

আজকের রাশিফল : জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১২৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ২৮ অক্টোবর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : নিজস্ব ধ্যান-ধারণা ও কর্মপন্থাই আপনাকে প্রভাবিত করবে বেশি। ভবিষ্যতে আর্থিক কোনো কাজের সূচনা হতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়। নতুন কোনো উৎসাহবর্ধক যোগাযোগ আসতে পারে।

মকর : নতুন চিন্তাধারায় সহজেই আকৃষ্ট হবেন। কৌশলের অভাবে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। দুশ্চিন্তা করবেন না। প্রার্থনায় শান্তি পাবেন।

কুম্ভ : নতুন যোগাযোগ উৎসাহিত করবে। কাজে আশার আলো দেখতে পাবেন। অনেক দিন থেকে পড়ে থাকা কোনো কাজের অগ্রগতি হবে। সঠিক প্রচেষ্টা চালিয়ে গেলে অবস্থার পরিবর্তন হবে।  

মীন : পেশাগত দিক ভালো যাবে। কাজে আশানুরূপ অগ্রগতি হবে। কোনো কর্মপ্রচেষ্টায় এগোতে পারবেন। প্রত্যাশা পূরণে বাধাবিঘ্ন দূর হবে। পেশাদাররা তাঁদের সাহস প্রমাণ করার সুযোগ পাবেন।

মেষ : সুন্দর ও শুভ সময়। একাধিক সুযোগ ও প্রস্তাব ভবিষ্যৎ মনে হবে উজ্জ্বল। পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোম ও প্রাণপ্রাচুর্য পাবেন। বিদেশ থেকে সুসংবাদ পেতে পারেন। নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত রয়েছে।

বৃষ : কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। ব্যয়ের চাপ থাকলেও লাভ হবে। সাহসী পদক্ষেপে নিরলসভাবে কাজ করুন। ফলাফল ভালো হবে।

মিথুন : সামাজিক কাজে অন্যদের সমর্থন পাবেন। যৌথ ও সম্মিলিত প্রচেষ্টায় কোনো সাফল্যে আশাবাদী হতে পারেন। আপনার সাহসী উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। নিজের ওপর আস্থা রাখুন।

কর্কট : কোনো ঘটনায় মানসিক প্রশান্তি নষ্ট হতে পারে। গৃহপরিচারিকা নিয়ে সমস্যা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আশাবাদী থাকতে হবে। শরীরের যত্ন নেবেন।

সিংহ : সামাজিক কাজে প্রশংসা পেতে পারেন। চাকরিরতদের কেউ অন্য প্রতিষ্ঠান থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রত্যাশিত কোনো সহযোগিতা কিংবা অর্থলাভ হতে পারে। বিনোদন ও রোমান্স শুভ।

কন্যা : দিনটি আনন্দদায়ক হবে। তবে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা মানসিক প্রফুল্লতা নষ্ট করতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন। সিদ্ধান্তে অটল থাকুন।

তুলা : কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় মানসিক অস্থিরতার কারণ হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি হবে। অর্থাগমের সুযোগ আসবে। সঠিক প্রচেষ্টায় পরিবর্তন আসবে। নিজেকে সংযত রাখুন।

বৃশ্চিক : সময় ভালো কাটবে। অর্থযোগ ভালো। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। পাওনা আদায়ে অগ্রগতি হবে। পরিকল্পনা বাস্তবায়নে কঠোর মনোভাব বজায় রাখুন। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়া করবেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit