রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

আশিক ইসলাম, মালয়েশিয়ায় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৮৬ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়ায় প্রতিনিধি :মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ যাওয়ার পথে পাঁচ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার ব্রিনচ্যাংয়ের কাছে একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি পাহাং রাজ্যের ক্যামেরন হাইল্যান্ডসের নিকটবর্তী লোজিং থেকে রওনা করেছিল।মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি রামলি মোহাম্মেদ ইউসুফ জানান, খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণের সময় এই বিধ্বস্তের ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা সবাই নিরাপদে আছেন। ব্যক্তিগত মালিকানাধীন হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও একজন চিকিৎসক ও চারজন মেডিকেল কর্মকর্তা ছিলেন বলেও জানান তিনি।

তবে পেরাক ও ফায়ার রেসকিউ বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বোর্ডে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন এবং অন্য তিনজন হালকা আঘাত পেয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য ক্যামেরন হাইল্যান্ডসের নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১টার দিকে এয়ারবাস এএস ৩৫৫ এফ-২ হেলিকপ্টারটি ক্যামেরন হাইল্যান্ডসের তানাহ রাতার কাছে এই দুর্ঘটনা ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit