রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

জয়পুরহাটে দুইটি আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জয়পুরহাট জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে জয়পুরহাট-১ আসনে ৯ ও জয়পুরহাট-২ আসনে ৭ জন প্রার্থী রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপি’র মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জামায়েতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান,  বাসদ মনোনীত প্রার্থী ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদী মনোনীত প্রার্থী তৌফিক সদেওয়ান। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়ার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল, সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান এবং পাঁচবিবি উপজেলার দানেজপুরের সাবেকুন নাহার সিখা ও ছাতিনালী শিরট্টী এলাকার হাসান আকতারের ছেলে ঈসা আলেক।

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়েতের ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এস এম রাশেদুল আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এস, এ, জাহিদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী এবং কেন্দ্রীয় কৃষকদলের জলবায়ু বিষয়ক সম্পাদক ও জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের নায়েব উদ্দিনের ছেলে লায়ন সিরাজুল ইসলাম ও গনিপুর গ্রামের আজিজার রহমানের ছেলে প্রবাসী আমিনুর ইসলাম।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit