বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

নরসিংদীতে ১৪ কেজি গাঁজাসহ চারজন আটক

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবপুর থানাধীন শাষপুর (ইটাখোলা) এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের ওপর অবস্থিত মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং স্টেশন অ্যান্ড কনভার্সন পাম্পের সামনে চেকপোস্ট পরিচালনা করেন।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি করে পাকা রাস্তার ওপর থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), পিতা মৃত মিজাম উদ্দিন; পাভেল মিয়া (২৫), পিতা মো. শুক্কুর মিয়া; মো. জীবন মিয়া (২৪), পিতা আমির হোসেন—তিনজনই শ্রীনগর, থানা ভৈরব, জেলা কিশোরগঞ্জের বাসিন্দা।

অপর আটক মনোয়ারা বেগম (৩৫), পিতা আব্দুর রহমান, স্বামী কাউসার খান; তিনি গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের বাসিন্দা এবং বর্তমানে জয়দেবপুর থানার উনিশে টাওয়ার এলাকার হারুনের টিনসেট বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের আদালতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit