শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি ওই এলাকার আহাদ আলীর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। পরে স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে গ্রেপ্তারে তৎপরতা হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহীকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে র‌্যাব আসামীকে থানায় জমা দিয়ে যাওয়ার পর বেলা ১২টার সময় বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:০০

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit