রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :   ​বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রি‌জিয়‌নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং ইফতার সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা সেনা জোন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী)  সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে  নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা জোনের আওতাধীন অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যত্রুমের উদ্বোধন  করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো: মাসুদ খাঁন পিএসসি । 
এছাড়াও মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ, পৌরসভার কাঠাল বাগান এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন  মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী ও গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন। 
এসময় মাটিরাঙ্গা জোনের এডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন,পবিত্র রমজান আত্মসংযম ও ত্যাগের মাস। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত রয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস দুর্গম পাহাড়ের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমরা বিশ্বাস করি।
কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit