রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দুর্গাপুরে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার সীমান্তবর্তী কুল্লাগড়া গ্রামে রামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে দিনব্যাপি শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দিনব্যাপি মঙ্গলারতি, দেশ ও জাতির শান্তি কামনায় প্রার্থনা, পূজা পাঠ, পুষ্পাঞ্জলী প্রদান, কথামৃত পাঠ, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়।

রামকৃষ্ণ আশ্রমের অন্যতম সদস্য মিন্টু কুমার সাহার সঞ্চালনায়, আশ্রমের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, স্বামী কাশিকানন্দজী মহারাজ, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাদার পাওয়েল কচিওলেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের সাবেক বিদ্যালয় পরিদর্শক পরিমল চন্দ্র পন্ডিত, ডন বসকো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা, অবসর প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, স্বপন সান্যাল, সাবেক কাউন্সিলর দিলীপ সাহা প্রমুখ।

বক্তারা বলেন, ভোগের চেয়ে ত্যাগেই শান্তি, কাজেই সকলকে নিজ নিজ অন্তর থেকে শ্রী রামকৃষ্ণর দেবের সাধনা করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবধর্মের উর্দ্ধে গিয়ে মানব ধর্মের প্রচার করেছেন তিনি। জাতিভেদ ধর্মীয় কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেছেন শ্রী রামকৃষ্ণদেব। আসুন আমরা উনার দেখানো পথ অনুসরণ করে মানব কল্যানে ব্রতী হই। মানব কল্যানে নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করি।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit