বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মুখে কতক্ষণ ফেসপ্যাক লাগিয়ে রাখবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :  মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে অনেকেই ফেসপ্যাক ব্যবহার করে থাকেন। প্রাকৃতিক উপাদানে তৈরি এই ফেসপ্যাক ব্যবহারে নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। তবে ফেসপ্যাক ব্যবহারের কিছু কায়দাকানুন রয়েছে, যা না মানলেই নয়। অনেকেই জানেন না, ঠিক কতক্ষণ মুখে ফেসপ্যাক লাগিয়ে রাখা যায়। আর তা নির্ভর করবে কী ধরনের ফেসপ্যাক ব্যবহার করা হচ্ছে তার ওপর। কসমোলজিস্টদের মতে, ফেসপ্যাক ব্যবহারে ১৫-২০ মিনিট যথেষ্ট।  অর্থাৎ এ সময় পর্যন্ত লাগিয়ে রাখা ভালো।

কোন ফেসপ্যাক কতক্ষণ?

– হলুদের ফেসপ্যাক বেশিক্ষণ রাখলে ত্বকে দাগ পড়ে যাবে। তাই ২০ মিনিটই যথেষ্ট।

– এদিকে শসার ফেসপ্যাক ১৫-২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখা যায়।

– মুলতানি মাটির ফেসপ্যাক ২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখা যায়। এর বেশি নয়।

– আবার অ্যালোভেরা বা ঘৃতকুমারির ফেসপ্যাক ১৫ মিনিট লাগাতে হয়।

– অন্যদিকে টক দইয়ের ফেসপ্যাক ২০ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখা যায়। এর বেশি নয়।

– বেসনের ফেসপ্যাক লাগিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করবেন না। ৮-১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ফেসপ্যাক সপ্তাহে কত দিন?

ফিরে ফিরে এ প্রশ্ন আসবেই! কত দিন অন্তর ফেসপ্যাক ব্যবহারে সুফল মেলে? বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একদিন ফেসপ্যাক মুখে লাগানো উচিত। প্রয়োজনে দুই দিনও ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে মাঝে তিন দিনের বিরতি দিতেই হবে। না হলে ছয় দিন অন্তর ফেসপ্যাক লাগালেও মিলবে উপকার। তার বেশি বা এর থেকে কম দিন ফেসপ্যাক না ব্যবহার করাই উচিত।

কোন ফেসপ্যাক উপকারী

বাজারের ফেসপ্যাক ব্যবহার করতেই পারেন। তবে ত্বকের ধরন বুঝে এবং ফেসপ্যাকে উপস্থিত উপাদানের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া উচিত। এ ছাড়া ঘরোয়া ফেসপ্যাকও ভালো। তা যদি হয় প্রাকৃতিক উপাদানে তৈরি, তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে অবশ্যই  ফেসপ্যাক ব্যবহারের আগে ত্বকের ধরন খেয়াল রাখা উচিত। বাড়িতে বেসন, দুধের সর এবং সামান্য পরিমাণে পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এ ফেসপ্যাকে উপকার মিলবে।

তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit