মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তুষারধসে আট স্কিয়ারের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড়ের মধ্যে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এছাড়া মঙ্গলবার পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

উদ্ধার কর্মকর্তারা জানান, উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে ঘটে যাওয়া এই তুষারধসে চাপা পড়ে নিহত আটজন স্কিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেভাডা কাউন্টি শেরিফ শ্যানন মুন বলেন, নবম একজন স্কিয়ার এখনও নিখোঁজ রয়েছেন। তবে তাকে মৃত বলেই ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ধারকর্মীদের মধ্যে। কারণ, নিহতদের একজন ছিলেন অনুসন্ধান ও উদ্ধার দলের এক সদস্যের জীবনসঙ্গী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে। শুরুতে ১৫ জন স্কিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় বেলা সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দফতর।

শেরিফ দফতরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস বলেন, শেরিফ দফতর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগের একটি দল যৌথভাবে এলাকাটিতে তল্লাশি চালায়। সূত্র: বিবিসি, আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit