মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মাটিরাঙ্গায় পলাশপুর বিজিবি জোনের উদ্যেগে মানবিক সহায়তা ও  চিকিৎসা সেবা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)  পলাশপুর জোন পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষক, দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণ এর মাঝে যথাক্রমে কৃষি উপকরণ, বিশেষ মানবিক সহায়তা ও আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে  পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স। উক্ত কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক একজন কৃষককে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন উপহার, বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে দু:স্থ ও অসহায় ১ টি পাহাড়ী পরিবারকে ১ টি গরু উপহার, ১ টি দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল করতে ১ টি সেলাই মেশিন উপহার এবং ১ টি অসহায় পরিবারকে গৃহ নির্মানের জন্য ১.৫ বান্ডেল ঢেউটিন উপহার করা হয়।

এছাড়াও ১ জন দরিদ্র শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক ক্রয়ের জন্য আর্থিক অনুদান, ২ টি দুঃস্থ পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান এবং দুটি হতদরিদ্র পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। শীতার্ত ১০ টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও ২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী উপহার, ২ টি গীর্জায় বড়দিন উপলক্ষ্যে আর্থিক অনুদান, ১ টি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য শিক্ষা সহায়ক উপকরণ স্বুরূপ বিভিন্ন প্রকার বই/কিতাব উপহার এবং ১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ৭,০০০/- টাকার নির্মান সামগ্রী অনুদান প্রদান করা হয়। সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৯১,৬০০/- টাকার মানবিক/  আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ১০ টি পাহাড়ি পরিবার, ৯ টি বাঙ্গালী পরিবার এবং ৬ টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দেড় শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকদের কৃষি সামগ্রী, দুঃস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা, কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থাকবে।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit