শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

আসাদুজ্জামান আসাদ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার হামিদপুর  ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে কফিল উদ্দিনের ছেলে নজমুল দলদলিয়া মৌজার ১০২৯ দাগে ৪ শতক ক্রয় করে বসত বাড়ী নির্মাণ করে প্রায় ৩০ বছর যাবৎ বসবাস করে আসিতেছে। গতকাল ২রা আগষ্ট দুপুর ২টায় একই গ্রামের এনাউর ইসলাম গংরা দেশীয় অস্ত্র পশু কুড়াল, দা, বটি, শাবল লাঠি নিয়ে নজমুলের বাড়ীতে আক্রমন চালায়।

এ সময় বাড়ীতে নজমুল, তার স্ত্রী আকলিমা কে বেধড়ক মারধর করে রক্তাক্ত ও জখম করে। আহতদের আত্মচিৎকারে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় রংপুর মেডিকেলে রেফার্ড করে। গুরুতর আহতরা হলেন, নজমুল হোসেন, আক্তার বানু, আকলিমাসহ ৪/৫জন । ইতিপুর্বে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন সরোজমিনে তদন্ত করে উভয়পক্ষকে ৩রা আগষ্ট বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে বসে মিমাংসার সিদ্ধান্ত হয়।

কিন্তু পুলিশ চলে যাওয়ার পরেই এনাউর ইসলাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে নজমুলের বাড়ীতে আক্রমন চালায়। এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ মিন্টু রায়ের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে সরোজমিনে গিয়ে দেখা যায়, অাসামীরা পলাতক, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আসামীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী।

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit