শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে পরাজিত হওয়ার পর মেজাজ হারান আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এবার আর্জেন্টাইন লিগ বোকা জুনিয়র্সের হয়ে খেলতে নেমেও বিতর্কের জন্ম দিয়েছেন পারদেস। নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে বোকা জুনিয়র্স। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে পারেদেসের আচরণ।

ম্যাচের এক পর্যায়ে বলের দখল নিতে গিয়ে বোকা জুনিয়র্সের এক ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যান নিউয়েলসের ফুটবলার ফাকুন্দো গুচ। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় পারেদেস জোরে বল ছুড়ে তার শরীরে আঘাত করেন, ফলে তিনি আবারও মাটিতে পড়ে যান। এই ঘটনায় মুহূর্তেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রেফারি পারেদেসকে হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দেন। তবে সামাজিক মাধ্যমে এবং ফুটবল অঙ্গনে তারকা ফুটবলারের এই আচরণকে অসংযত ও অনৈতিক বলে তীব্র সমালোচনা করা হচ্ছে। এর আগে বিশ্বকাপ ফাইনালে একই ধরনের বিতর্কে জড়িয়েছিলেন পারেদেস। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর শেষ বাঁশি বাজতেই স্পেনের দুই খেলোয়াড় এরিক গার্সিয়া ও গাভির ওপর চড়াও হন তিনি। সেই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

আলোচিত ঘটনা নিয়ে বিশ্বকাপের পর তদন্তে নামে ফিফা। পারেদেস ছাড়াও সেই ঘটনায় সংশ্লিষ্ট সবার আচরণ নিয়ে তদন্ত করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মোট তিনটি অভিযোগ আনা হয়েছে পারেদেসের বিরুদ্ধে। সবগুলো অভিযোগ প্রমাণিত হলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit