শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন মৌসুমের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে তৈরি হওয়া দলবদলের জল্পনায় ইতি টেনেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। চেন্নাই সুপার কিংসসহ একাধিক দলের সঙ্গে হার্দিকের সম্ভাব্য ট্রেড নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা পুরোপুরি নাকচ করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক কর্মকর্তা জানান, বর্তমানে দল তাদের মৌসুম-পরবর্তী মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে কোনো ক্রিকেটার ট্রেড বা খেলোয়াড় অদলবদল নিয়ে তারা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা শুরু করেনি। পর্যালোচনার কাজ শেষ হওয়ার পরই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

তবে ক্রিকেট মহলে হার্দিককে ঘিরে আলোচনা থামছে না। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চেন্নাই সুপার কিংসসহ কয়েকটি দল এই অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। এমনকি হার্দিকের বিনিময়ে মুম্বাই ও চেন্নাইয়ের মধ্যে সম্ভাব্য খেলোয়াড় বিনিময় নিয়েও নানা খবর প্রকাশিত হয়। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।

হার্দিককে ঘিরে আগ্রহী দলগুলোর তালিকায় চেন্নাইয়ের পাশাপাশি দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের নামও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। যদিও বর্তমান পরিস্থিতিতে এসবই গুঞ্জন হিসেবেই রয়েছে। ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পাওয়ার পর থেকে হার্দিকের নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তার অধীনে প্রথম মৌসুমে মুম্বাই পয়েন্ট টেবিলের শেষ দিকে থেকে আসর শেষ করে। পরের মৌসুমে প্লে-অফে জায়গা করে নিলেও প্রত্যাশিত সাফল্য পায়নি দল।

সর্বশেষ আসরেও মুম্বাইয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক; ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে তারা ১০ দলের মধ্যে নবম স্থানে শেষ করে। দলের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমের পরিবেশ, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক এবং হার্দিকের চোট নিয়েও আলোচনা হয়েছে। এসব কারণেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে আপাতত হার্দিককে ছাড়ার কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলেই জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের মিনি নিলামের আগে ট্রেড উইন্ডোতে পরিস্থিতি বদলায় কি না, সেটিই এখন দেখার বিষয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit