সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও সুসংহত করতে বড় ধরণের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ (প্যাক-৩) এবং টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের উৎপাদন বাড়াতে নর্থ্রপ গ্রুম্যানের সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। লকহিড মার্টিনের সমন্বয়ে সম্পাদিত এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো মূল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি চাহিদার নিশ্চয়তা দেওয়া। এর মাধ্যমে প্যাক-৩ ক্ষেপণাস্ত্রের উৎপাদন তিনগুণ এবং থাড ক্ষেপণাস্ত্রের উৎপাদন চারগুণ বাড়ানো সম্ভব হবে।

পেন্টাগনের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই উদ্যোগ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে, সরঞ্জাম সরবরাহের গতি বাড়াবে এবং যুক্তরাষ্ট্রের সার্বিক আকাশ প্রতিরক্ষা খাতকে পুনরুজ্জীবিত করবে। এ বিষয়ে পেন্টাগনের অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি মাইকেল পি ডাফি জানান, অস্ত্রাগার গড়ে তোলার জন্য শিল্পভিত্তির প্রতিটি স্তরে গতিশীল ও টেকসই সরবরাহ শৃঙ্খল থাকা অত্যন্ত জরুরি। নর্থ্রপ গ্রুম্যানের মতো যন্ত্রাংশ সরবরাহকারীদের সঙ্গে এই কাঠামোগত চুক্তি প্যাক-৩ এবং থাড ইন্টারসেপ্টরের উৎপাদন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তির বিস্তারিত অনুযায়ী, প্যাক-৩ মিসাইল সেগমেন্ট এনহ্যান্সমেন্টের (এমএসই) ক্ষেত্রে সলিড রকেট মোটরের জন্য দ্বিতীয় একটি বিকল্প উৎস প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানোর পাশাপাশি বাজারের প্রতিযোগিতাকে উৎসাহিত করবে। একই সাথে এই চুক্তির অধীনে প্যাক-৩ ইন্টারসেপ্টরে ব্যবহৃত ইগনিশন সেফটি ডিভাইসের উৎপাদন বাড়াবে সংস্থাটি। অন্যদিকে থাড কর্মসূচির আওতায় ইন্টারসেপ্টরের মূল কাঠামোগত উপাদান, যেমন— মিড-বডি শেল, মাজল কভার এবং রেল কার অ্যাসেম্বলির উৎপাদন চারগুণ বৃদ্ধি নিশ্চিত করা হবে।

সূত্র: আনাদোলু

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit