বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাছান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা রায়, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নূর আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, ব্যবসায়ী মানিক মন্ডল, শিক্ষক মোঃ জুলফিকার আলী, কাজিহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন, আলাদী ইউপি চেয়ারম্যান নাজমুস সাকির বাবলু, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ সামেদুল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম। মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু শহীদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বিষয়ে ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বাতক সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit