বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

গুইমারা সেক্টর  আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ৪০বিজিবি চ্যাম্পিয়ন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৪৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ি  জেলার মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন সদরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে গুইমারা বিজিবি সেক্টর  আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন। বুধবার (২৬ অক্টোবর ২০২২ইং) বিকাল ৩টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন সদরে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি পলাশ পুর জোনের ব্যবস্থাপনায়  আন্তঃব্যাটালিয়ন কাবাডি খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত থেকে  পুরুস্কার বিতরন করেন গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক  কর্ণেল মো: আবদুল  মালেক। 
গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি)পলাশপুর  জোন ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন  চট্রগ্রাম  ব্যাটালিয়ন  (৮বিজিবি) ২৯ পয়েন্ট পেয়ে রানাআপ  হওয়ার গৌরব অর্জন করেন। গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন  কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর রেফারী মো:মুজিবুর রহমান ও গোপী রঞ্জন তালুকদার। 
গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন  কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় শ্রেষ্ট নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) পলাশ পুর জোনের সিপাহী আকাশ কুমার, শ্রেষ্ট প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) পলাশ পুর জোনের নায়েক সাইফুজ্জামান। 
গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ৪টি ব্যাটালিয়ন আংশগ্রহন করেন যামিনী পাড়া  ব্যাটালিয়ন (২৩ বিজিবি) রামগড়  ব্যাটালিয়ন (৪৩ বিজিবি), চট্রগ্রাম ব্যাটালিয়ন  (৮ বিজিবি) সমাপনী অনুষ্ঠানে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, যামিনী পাড়া ব্যাটালিয়ন  ২৩ বিজিবি জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল এ বি এম জাহিদুল করিম, গুইমারা বিজিবি সেক্টর হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো:হাফিজ ইসলাম,খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের সহকারি পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন,সহ জেসিও পদস্থ বিজিবি কর্মকর্তা বর্ডারগার্ড সদস্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে গুইমারা সেক্টরের সেক্টর ও উপ-মহাপরিচালক  কমান্ডার কর্নেল মো. আবদুল মালেক বলেন, কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। খেলাধুলা শুধু শৌর্যবীর্যই দান করেনা, মনেও উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আদিকাল থেকেই জাতিতে জাতিতে স্থাপন করেছে এক বন্ধুত্বের বন্ধন। কোন প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহন করে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।
এর আগে গেল ২৩ অক্টোবর ৪টি বিজিবি ব্যাটালিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক। প্রধান অতিথি গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক  কর্ণেল মো: আবদুল  মালেক গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit