শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদের মনোনয়ন চূড়ান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত নজরুল ইসলাম আজাদ স্থানীয় রাজনীতিতে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।

মনোনয়ন প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ বলেন, মনোনয়ন চূড়ান্ত করায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আড়াইহাজারবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এলাকার মানুষ তাকে ভালোবাসেন এবং তাদের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

দলীয় নেতাদের দাবি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নজরুল ইসলাম আজাদ এই আসনে দলের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। মনোনয়ন ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় নেতৃত্ব।

এদিকে, মনোনয়ন চূড়ান্ত হওয়ায় নারায়ণগঞ্জ-২ আসনে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit