সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

কাতারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে এমওইউ সই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও কাতার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। মঙ্গলবার কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয়ে ওই এমওইউ স্বাক্ষরিত হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল নাবিত নিজ নিজ দেশের পক্ষে ওই এমওইউ স্বাক্ষর করেন।

দোহায় বাংলাদেশ দূতাবাস জানায়, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে কাতারের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে সৌহার্দ ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় করবে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং কাতার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আল নাবিত গতকাল বৈঠক করেন। সেখানে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো জসীম উদ্দিন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন ও কাতারের ইন্টারনেশনাল মিলিটারি কো-অপারেশনের প্রধান ব্রিগেডিয়ার আব্দুল আজিজ আল সুলাইতি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit