শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০ মহিলাসহ গ্রেপ্তার-১৫

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৫৯ Time View
বাদল আহাম্মদ খান আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বৈরী আবহাওয়ার মধ্যেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা হয়।  সোমবার সকালে ও গত রোববার রাতে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের চাঁন মার্কেটের সামনে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দাঙ্গাবাজদের লাঠিপেটা করে সংঘর্ষে নিয়ন্ত্রনে আনে। এ সময় ৫ নারীসহ ১৫জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে নাটাই গ্রামের নাসিরের গোষ্ঠীর লোকজনের সাথে একই এলাকার চান্দের গোষ্ঠীর (চাঁন মিয়ার গোষ্ঠী) লোকজনের বিরোধ চলে আসছিলো। পূর্ব বিরোধের জের ধরে রোববার রাতে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে চাঁন মার্কেটের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। রোববার রাতে ঘটনার জের ধরে সোমবার সকালে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উভয় গোষ্ঠীর লোকজন পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে দাঙ্গাবাজদের লাঠিপেটা করে সংঘর্ষে নিয়ন্ত্রনে আনে। এ সময় ৫ নারীসহ ১৫জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র (বল্লম, ছোড়া, লাঠি, টেটা, রামদা, এককাইট্টা) উদ্ধার  করে পুলিশ।আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে এজহারনামীয় ১১৪জনসহ অজ্ঞাতনামা আরো ৩/৪শত লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে ৫ নারীসহ ১৫জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমান দেশীয় উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি সংযুক্তঃ- ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষের পর  রাস্তায় পরে থাকা ইট-পাটকেল ও রামদা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit