বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

মৎস্যখামারের অবৈধ বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে কৃষক নিহত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৩৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে রাইচ মিল থেকে অবৈধভাবে মৎস্যখামারে সংযোগকৃত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে খলিলুর রহমান(৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার হরিহরনগর ইউনিয়নের রুপসপুর গ্রামে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অভিযোগ রয়েছে বিষয়টি ধামাচাপা দিতে অবৈধ বিদ্যুৎ সংযোগকারী মিল মালিক শরিফুল ইসলাম দেনদরবার শুরু করেছেন। নিহত খলিলুর রহমান রুপসপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়,অভিযোগ রয়েছে এলাকার জামশেদ আলীর ছেলে প্রভাবশালী শরিফুল ইসলাম তার মালিকানাধীন রাইচমিল থেকে অবৈধভাবে তার টানিয়ে প্রায় আট’শ গজ দুরে মৎস্যখামারে বিদ্যুৎ সংযোগ নেন। খামারের পাশে অবস্থিত কৃষক খলিলের জমি। অভিযোগ রয়েছে খলিলের জমির ওপর দিয়ে বিদ্যুৎ তার টানানো হয়। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে কৃষক খলিলুর রহমান তার জমির জিয়ালী গাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় ওই লাইনের তারে হাতের স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনা জানাজানি হবার পর মিল ও মৎস্যখামারের মালিক শরিফুল ইসলাম নিজেকে রক্ষা করতে বিভিন্ন মহলে দেনদরবার শুরু করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে ঝাঁপা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই সামনুর মোল্যা সোহান ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তত করেন। তবে তিনি জানান, নিহতের পরিবারবর্গ এ ব্যাপারে কেউ অভিযোগ করতে সম্মত হয়নি।

অবশ্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিপর কুমার ধর জানান, নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ না করায় বিষয়টির মিমাংশার সম্ভাবনা রয়েছে।মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে রাতে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। অপরদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মনোহর কুমার বিশ্বাস জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে অবৈধ বিদ্যুৎ সংযোগকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit