বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের১৯ লক্ষ টাকার টিউবওয়েল, ডেউটিন বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৪৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমার মোগলাবাজারে তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার উদ্যোগে গরিব অসহায় লোকদের মধ্যে টিউবওয়েল, ডেউটিন ও অর্থ সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ অনুষ্ঠান গত ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে অনুষ্ঠিত হয়। তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন মিশিগান আমেরিকার চেয়ারম্যান নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোগলাবাজার থানার অফিসার ইনর্চাজ শামসুদ্দোহা পিপিএম। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনর্চাজ কামরুল হাসান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের ফাউন্ডার তৌফিকুল ইসলাম তামিম। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ ইয়াকুব আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সমাজসেবী মল্লিক আহমদ, মতিউর রহমান, হাফিজ মাওলানা নজির আহমদ বাবুল, মাওলানা আব্দুল কাইয়ুম কয়ছর, সমাজকর্মী সুয়েজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর ও বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামের দরিদ্র বঞ্চিত অসহায় মানুষের মধ্যে ৩০টি টিউবওয়েল, ৬২ বান্ডিল ডেউটিন এছাড়াও মসজিদ ও মাদরাসায়, এতিমখানায় নগদ ৬ লক্ষ টাকা সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা বলেছেন, সরকারের পাশাপাশি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশন দেশের দরিদ্র অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। বিভিন্ন সময় প্রবাসী, সমাজসেবী ও বিত্তবানরা সহযোগিতায় এগিয়ে আসায় বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি তামীম এজাজ হেল্পিং ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠন ও ফাউন্ডেশনকে দেশ, জাতী ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit