শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও

গয়েশ্বর বললেন- ‘আমার দেশ ত্যাগের প্রশ্নই আসে না’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ ‘প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকলে গয়েশ্বর রায়কে দেশ ত্যাগ করতে হবে’- এমন বক্তব্য দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক মুনতাসীর মামুন। তার এই রহস্যজনক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, আমার দেশ ত্যাগের প্রশ্নই আসে না। এই দেশে জন্মেছি, এদেশেই মরবো। এদেশে লড়াই করবো, নিজের অধিকার প্রতিষ্ঠা করবো।

গতকাল রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মুনতাসীর মামুন বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের অনেককে দেশ ত্যাগ করতে হবে। সংখ্যালঘুদের দেশ ত্যাগ করতে হবে, এমনকি গয়েশ্বর রায়কেও দেশ ত্যাগ করতে হবে। যারা আমরা আওয়ামী লীগের সমর্থন করি তাদের অস্তিত্ব বলে কিছু থাকবে না।

মুনতাসীর মামুনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় গয়েশ্বর রায় আরও বলেন, তার মন চেয়েছে তাই বলেছেন, তিনি ভেবেছেন আমার মতো গুরুত্বপূর্ণ লোক এদেশে থাকতে পারবে না। কিন্তু তিনি জানেন না, আওয়ামী লীগের কারণে এদেশে কত লোক দেশ ত্যাগ করেছে। বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর লুটপাট, মন্দির লুটপাট, জায়গা-জমি দখল তার শতকরা ৮০ ভাগই আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে।

কিউএনবি/বিপুল/০৫.১০.২০২২/বিকাল ৪.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit