মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

মহালছড়িতে ১০৫ লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানাধীন  ০১ নং মহালছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে মাষ্টার পাড়া কামরুলের চায়ের দোকানের সামনের  এলাকায়    অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ১০৫ লিটার চোলাই মদসহ রনেল তালুকদার (২৩)বিকিন চাকমা (২৬) নামে ২ মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ। 

সোমবার( ৩ অক্টোবর ২০২২ইং ) রাত পৌনে ৯টার দিকে  মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো:হারুন উর রশীদ এর দিকনির্দেশনা অনুযায়ী মহালছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাতবিন ইউসুফ, উপ-পরিদর্শক (এসআই) শেখ মিলটন রহমান, এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে  মহালছড়ি থানাধীন ০১ নং সদর ইউনিয়নের মহালছড়ি ৩নং ওয়ার্ডস্হ মাষ্টার পাড়া কামরুলের চায়ের দোকানের সামনের  এলাকায়    অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ১০৫ লিটার চোলাই মদ সহ মাদক কারবারি ২জন কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  রনেল তালুকদার (২৩) মহালছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড রামেসু কার্বারী পাড়া এলাকার বাবুলাল তালুকদার এর ছেলে,বিকিন চাকমা (২৬) মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার ইশ্বর চন্দ্র চাকমার ছেলে।মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:হারুন উর রশীদ জানান, আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১)সারণীর ২৪(গ)/ ধারায় মামলা রুজু করা হয় হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি
কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit