শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

বিএনপিকে আর সুযোগ দেওয়া যাবে না : নানক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির নেতাদের হুশিয়ারী দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তারা কোনো কর্মসূচি শান্তিপূর্ণ করে না। জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। দলগতভাবে আমরা তাদেরকে প্রতিহত করব। আজ সন্ধ্যায় হাজারীবাগে বিএনপির হামলায় আহত দলীয় নেতাকর্মীদের দেখতে রাজধানীর সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগের প্রতিনিধি দল।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির নেতাদের উদ্দেশ্যে এমন হুশিয়ারী দেন নানক। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় হামলাকারীদের চিহ্নিত করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে নানক বলেন, আমি পরিস্কার করে বলতে চাই- যারা এই ঘটনায় জড়িত রয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারীর আওতায় আনতে হবে। ওদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগ আর বসে থাকবে না জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সমাবেশ করছে। তাই ওদের আর সময় দেওয়ার সুযোগ নেই। হাজারীবাগে তারা আন্দোলনের নামে আওয়ামী লীগের নেতা শাহ আলমকে র্নিমমভাবে অত্যাচার করেছে। সাংবাদিক ও মহিলারাও রক্ষা পায়নি বিএনপির সন্ত্রাসীদের হাত থেকে। ওদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু ওরা মিছিলের নামে জনগণের উপরে অতর্কিত হামলা চালায়। ওদেরকে প্রতিহত করার এখনই সময়।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামে এই নেতা বলেন, বিএনপিকে বিশ্বাস করা যায় না। তারা আগেও আগুন-সন্ত্রাস করেছে। মানুষ পুড়িয়ে মেরেছে। জান-মাল ধ্বংস করেছে। বিএনপি আবার আগুন-সন্ত্রাস করতে মাঠে নেমেছে। ওরা গণতন্ত্র বিশ্বাস করতে চায় না। ওরা গণতন্ত্র জানে না। তাই ওদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কেউ বিএনপির সন্ত্রাসীর কর্মকাণ্ড হাতে হাত থেকে রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে। এরা হত্যাকারী দল। দেশে শান্তির লক্ষ্যে এই সন্ত্রাসী দলকে অবশ্যই আমরা মোকাবেলা করব।

প্রসঙ্গত, সাম্প্রতি হাজারীবাগে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা শাহ আলাম, আইরীনসহ কয়েকজন। এরমধ্যে শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক । তাই তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit