শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

ফের লাঠি নিয়ে এলে বিএনপির খবর আছে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয় কর্মসূচি পালনে ফের লাঠি নিয়ে এলে আপনাদের খবর আছে। জাতীয় পতাকার সঙ্গে লাঠি, এটা মেনে নেব না। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হলে এটা আমরা মেনে নেব না। আজ বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান’ অনুষ্ঠানেতিনি একথা বলেন।

কাদের বলেন, বিএনপির আন্দোলনের হুমকির বিষয়ে দেখতে দেখতে ১৩ বছর হয়ে গেলেও তাদের আন্দোলনের খবর নেই। রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর, বর্ষার পর৷ এই পরপর ১৩ বছরে কতবার যে আন্দোলনের ডাক! দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর? দেখতে দেখতে ১৩ বছর, মানুষ বাঁচে কয় বছর?

তাদের আন্দোলনের হাঁকডাকে আওয়ামী লীগ ভীত নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের এই হাঁকডাকে আওয়ামী লীগ ভীত এমন চিন্তা কি করেন? আপনারা মাঠে আসেন। তিনি বলেন, আওয়ামী লীগ সতর্ক অবস্থায় আছে, সক্রিয় আছে। সতর্ক অবস্থায়, সংযমী হয়ে আমরা থাকব। রাজপথে আমরা ছিলাম, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সেই আন্দোলনের ভয়ে আওয়ামী লীগকে দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit