মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

তথ্য অধিকার দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিফরডি প্রকল্পের   ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম ও টিআইবির সচেতন নাগরিক  কমিটির সহায়তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য অধিকারের যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার, জেলা মহিলা সংস্থার সভাপতি মিনারা আলম, চেম্বার সভাপতি আজিজুল হক,

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাংবাদিক কাউসার এমরান, মো. মনির হোসেন, উজ্জল চক্রবর্তী প্রমুখ। সভায় সঠিক সময়ে সঠিক তথ্য প্রদানে সরকারি কর্মকর্তাসহ সকলের প্রতি আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৯.০৯.২০২২/সকাল ১০.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit