মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

নোয়াখালীতে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে চার কিশোর গ্যাংয়ের সদস্য ও দুই মাদক কারবারি এবং একজন সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাং সদস্য মো.সাকিব(১৯) আব্দুল মারুফ (১৮) শাখাওয়াত হোসেন ওরফে রকি (২৪) সাইফুল ইসলাম ওরফে শাকিব(২৪), মাদক কারবারি মো.জাকের হোসেন (২৬) দেলোয়ার হোসেন (৪২) ও সাজাপ্রাপ্ত জাহেদ হাসান (৩৭)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার সদর, বেগমগঞ্জ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।জেলা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সন্ধ্যার সময় অন্ধকার নির্জন স্থানে অস্বাভাবিক ঘোরাফেরারত অবস্থায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে গ্রেফতার করে। বেগমগঞ্জ উপজেলায় রাত্রীকালীন স্কুল কমপাউন্ডের ভিতর অস্বাভাবিক আড্ডারত অবস্থায় ২জন কিশোর গ্যাং দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বাজার থেকে ৪৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রাম থেকে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায়া ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ ৫৩হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি জাহেদ হাসান কে ঢাকা থেকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।এসপি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের বুধবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit