মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

 নোয়াখালীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ    

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ Time View
নোয়াখালী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং দুস্থ, খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া করা হয়। নোয়াখালী জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এই মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া এবং খাবার বিতরণের আয়োজন করেন।
মিলাদ মাহফিল ও দোয়া শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।পরে শহরের নোয়াখালী প্রেসক্লাব সড়কে দুস্থ, খেটে-খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস জাহের, সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/২৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit