শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

‘বিএনপি যতই লাফালাফি করুক তাতে কোনো লাভ হবে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : ‘রঙিন খোয়াব দেখে কোনো লাভ নেই, বিএনপি এখন উভয় সংকটে, তাদের জলে কুমির ডাঙায় বাঘ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি আজ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত কদমতলী থানা ও ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০, ৬১ নম্বর ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপি আন্দোলনে ব্যর্থ, এখন নির্বাচনেও যেতে ভয় পাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের নেতা কে? ২২ দলীয় জগাখিচুড়ির ঐক্য গতবারের মতো এবারও একই পরিণতি হবে। ‘

তিনি আরো বলেন, ‘যারা দেশে হ্যাঁ-না ভোট করে প্রহসনের নির্বাচন করেছিলেন, আজিজ মার্কা নির্বাচন কমিশন এবং ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন করেছিলেন তাদের শেখ হাসিনার ওপর আস্থা রাখার কোনো দরকার নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি যতই লাফালাফি করুক তাতে কোনো লাভ হবে না। ‘

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit