মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

স্কুলছাত্রী অদিতার হত্যাকারীর ফাঁসির দাবিতে নোয়াখালীতে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নিজ বাসায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) হত্যার ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে ফের ক্ষোভে ফেটে পড়েছেন তার সহপাঠী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর টাউনহল মোড় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ঘন্পাব্যাপী সড়ক অবরোধ করে। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা জড়ো হয়ে খুনি ও ধর্ষকের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা বলেন, ‘আমার বোন কবরে? খুনি কেনো বাহিরে। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই। উল্ল্যে, বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) গলাকেটে হত্যা করা হয়।

নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহ শিক্ষক আবদুর রহিম রনিকে (২০), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদ (২০) গ্রেফতার করে। শুক্রবার আদালত রনির ৩ দিনের মঞ্জুর করে। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি রনি হত্যার কথা স্বীকার করে। পরে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ এর আদালত আসামি রনি ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।    

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit