মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সুবর্ণচরে এক ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো.নুর উদ্দিন (৪৫) উপজেলার চরমজিদ গ্রামের গ্লোব বাজার এলাকার কোরবান আলী মাঝির ছেলে। রোববার (২৫ সেপ্টম্বর) সকালে পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর-চেয়াম্যান ঘাট সড়কের সেন্টার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) সাইফুল ইসলাম ফরহাদ (৩৭) অসুস্থ অবস্থায় গতকাল শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রোববার সকাল ১০টার দিকে তাকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামে জানাজা দিয়ে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রোববার সকাল পৌনে ১০টার দিকে ইউপি সদস্যের জানাজায় অংশ গ্রহণ করার জন্য উপজেলার সেলিম বাজার থেকে পূর্ব চরবাটা গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয় নুর উদ্দিন। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়াম্যানঘাট সড়কের সেন্টার বাজার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় পৌঁছলে চেয়ারম্যান ঘাট গামী একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নুর উদ্দিন গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে একই দিন দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, বিষয়টি পুলিশকে কেউ অবহিত করেন। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যাবস্থা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit