বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন আফ্রিদি!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ Time View

স্পোটৃস ডেস্ক : দলের সিনিয়র দুই সদস্য অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে স্বার্থপর বললেন পেসার শাহিন শাহ আফ্রিদি। এমন খবরে চোখ চড়াকগাছ হবে যে কারও।  কি এমন ঘটল যে, বাবর-রিজওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন তাদেরই প্রিয় পেসার শাহিন! ব্যাপারটি মোটেই তেমনটি নয়।  উল্টো বাবর-রিজওয়ান জুটিকে নিয়ে পাকিস্তানে সমালোচকদের খোঁচা দিতেই এ শব্দচয়ন করেছেন শাহিন আফ্রিদি। 

এশিয়া কাপে শিরোপা হাতছাড়া হওয়ার পর পাকিস্তানে তীব্র সমালোচনার মুখে পড়েন বাবর ও রিজওয়ান।  এ দুই তারকার কম স্ট্রাইকরেট ও পাওয়ারপ্লেতে রানের গতি কমের বিষয়টি সামনে আনা হয়। এরইসঙ্গে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি  টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আদর্শ নয় বলেও মন্তব্য করেন অনেকে।  বিশ্বকাপে ওপেনিংয়ে এ জুটিকে ভেঙে নতুন কোনো পরিকল্পনার পরামর্শও আসে পাকিস্তানের সাবেক তারকাদের মধ্য থেকে।
 
চারপাশ থেকে ধেয়ে আসে এসব সমালোচনার দাঁতভাঙা জবাব মাঠেই দেন বাবর ও রিজওয়ান।  গত পরশু করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তে ২০০ রানের চ্যালেঞ্জ তাড়ায় পাকিস্তান জিতেছে ১০ উইকেটে। রেকর্ডের মালা গেঁথে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর ও রিজওয়ান। বাবর ৬৬ বলে ১১০* ও রিজওয়ান ৫১ বলে করেন ৮৮* রান। এর পরই তাদের হয়ে আওয়াজ তোলেন চোটের দরুণ মাঠের বাইরে থাকা পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।  

বাবর ও রিজওয়ানের সমালোচকদের একহাত নিয়ে টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘আমার মনে হয়, সময় হয়েছে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার। এত স্বার্থপর ক্রিকেটার দুজন! ঠিকভাবে খেললে তো ম্যাচ ১৫ ওভারেই শেষ হয়ে যেত। অথচ, দুজন শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গেছেন। এ নিয়ে এখন আন্দোলন করা উচিত, তাই না? যে যাই বলুক, এই পাকিস্তান দলকে নিয়ে আমি গর্বিত।’ 

পাকিস্তানের আরেক পেসার হাসান আলও এক কথায় বুঝিয়ে দিয়েছেন দলে বাবর ও রিজওয়ানের অপরিহার্যতা। 

তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের রাজা বাবর এবং সুপারম্যান রিজওয়ান।’ আফ্রিদি ও হাসানের কথায় যেন সহমত পোষণ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

পাকিস্তানের দুই ব্যাটিং স্তম্ভের হয়ে এ সাবেক তারকা বললেন , ‘সত্যিই যদি মনে করেন বাবর ও রিজওয়ান পাকিস্তান দলের সমস্যা, তাহলে আপনি গত দুই বছর ক্রিকেটই দেখেননি।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit