বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

মাটিরাঙ্গা থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পরিদর্শন করেছেন নবাগত খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম। শনিবার (১৭সেপ্টেম্বর ২০২২ইং)দুপুরের দিকে নবাগত পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম মাটিরাঙ্গা থানায় পৌছলে মাটিরাঙ্গা সার্কেলের  সহকারি  পুলিশ সুপার মোঃমিজানুর রহমান  থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী   ফুলেল শুভেচ্ছা জানান।

পরে থানা প্রাঙ্গণে নবাগত পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম কে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম থানা ভবন,ফোর্সের ব্যারাক, রান্নাঘর, ডাইনিং রুম সহ থানার বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন।পরবর্তীতে তিনি থানা চত্বরে একটি আম্রপালি গাছের চারা রোপন  করেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম   সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য খাগড়াছড়ি জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। পাহাড়ের আইন-শৃঙ্খলা  রক্ষার পাশাপাশি এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকল পুলিশ সদস্যদের ঐক্যবদ্ধভাবে   কাজ করতে হবে। পাহাড়ে মাদকের কারনে যেন যুব সমাজ ধ্বংস না হয়। সেদিকে লক্ষ্য রাখতে হবে জানিয়ে তিনি আরো বলেন, অপরাধী যত বড় শক্তিশালী হোক। কাউকে ছাড় দেওয়া হবে না। নিরীহ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হয়   সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার জন্য  আহ্বান জানান।

এসময় সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল মোঃমিজানুর রহমান,মাটিরাঙ্গা থানার অফিসার  ইনচার্জ (ওসি)  মুহাম্মদ আলী, পুলিশ মাটিরাঙ্গা থানার পরির্দশক তদন্ত  মোঃআমজাদ হোসেন,পরির্দশক ট্রাফিক  মোঃজয়নাল আবেদীন, সেকেন্ড অফিসার এস আই এ কে এম হাসান মাহমুদুল কবীর, এস আই সুমন চন্দ্র নাথ, এস আই কাজী হুমায়ূন কবীর, এস আই সাদ্দাম হোসেন, এস আই মোহাম্মদ নোমান, এস আই মোঃহেলাল উদ্দিন সহ থানার সকল অফিসার এবং ফোর্স উপস্থিত ছিলেন

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫০
  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit