মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া অফিস: ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র-মৈত্রীর জেলা শাখার নেতাকর্মীরা। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই  কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ছাত্র-মৈত্রীর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

এসময়, জেলা সচেতন নাগরিক কমিটি(সনাক) সহ-সভাপতি এডভোকেট আব্দুন নূর, জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, জেলা ছাত্র-মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারন সম্পাদক সানিউর রহমান সহ বিভিন্ন কলের শিক্ষার্থীরা বক্তৃতা করেন। এসময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহ্যবাহী জেলা। জাতীয় অর্থনীতিতে ব্রাহ্মণবাড়িয়া ব্যাপক ভূমিকা রাখছে। অথচ এই জেলার  শিক্ষার্থীদের জন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই।

তাই দ্রুত সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানান তারা।  অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে
দাবি আদায় করা হবে হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit