বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

 প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বৈরী আবহাওয়া উপক্ষো করে মানুষের ঢল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর উদ্যোগে   এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার  (১২ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলা মুক্তিযোদ্ধা চত্ত্বরে বৈরী আবহাওয়া উপক্ষো করে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। 

এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল মালেক উকিলের সুযোগ্য সন্তান বাহাউদ্দিন খেলন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট প্রমূখ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীদের মিছিল দেখে এমপি একরাম চৌধুরী এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করেন।  

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের দুর্দিনে আমি এসে ছিলাম। সুবর্ণচরে ৫১ হাজার একর খাস জমি ছিল।  আমি এক একর জায়গাও দখল করিনি। বিএনপির নেতাকর্মিদের উদ্দেশ্য করে বলেন, তোমরা এখন স্লোগান দাও ৭৫ এর হাঁতিয়ার গর্জে উঠো আরেকবার। আমরা বলি ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। আপনারা যে খাসেরহাট বক্তব্য দিছেন লোক উঠাইছেন সেখানের লোকগুলো আমাদের দলের মধ্যে এক ছাগল আছে সে বয়ার চর থেকে পাঠাইছে। প্রিয় নেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির লোকজন কটূক্তি করলে আমি আর সুবর্ণচরের লোকজন ঘরে বসে থাকতে পারি না। আপনারা আমার নেত্রীর জন্য এবং আমার জন্য দোয়া করবেন।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit