শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

এমপি পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

ডেস্কনিউজঃ দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দলটির কেন্দ্রীয় দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আজ সোমবার দুপুরে চিঠিটি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুসের কাছে পাঠানো হয়েছে।

বিপ্লব বড়ুয়ার সই করা ১১ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙের অভিযোগে আপনাকে (পঙ্কজ নাথ) বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্য সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। এ বিষয়ে আপনার লিখিত বক্তব্য আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

পঙ্কজ দেবনাথ দলের পাঠানো অব্যাহতির চিঠি আমি পেয়েছেন বলে নিশ্চিত করলেও এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। তিনি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন।

কিউএনবি/বিপুল/১২.০৯.২০২২/সন্ধ্যা ৬.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit