বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥

ডোমারে গাঁজা সহ মাদক বিক্রেতা আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে গাঁজা সহ আব্দুল হক টুরু (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড সহ জরিমানা করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭টি পুরিয়া গাঁজা সহ তাকে আটক করা হয়।

পরে, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। আটককৃত আব্দুল হক (টুরু) ডোমার পৌরসভার ছোটরাউতা এলাকার মৃত ইউনুস আলীর পুত্র।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসস্টান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (২১) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/১২.০৯.২০২২/দুপুর ১২.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit