শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফার্মেসি দোকানে মিলল গাঁজা-ইয়াবা: পল্লী চিকিৎসক গ্রেফতার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর মহিউদ্দিন বাজারের পশ্চিমে পণ্ডিতের দোকানের রাহাদ মার্কেটের একটি  ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রুবেল (৩৩) উপজেলার চরজুবিলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর জিয়া গ্রামের মৃত ফারুকের ছেলে এবং ওই বাজারের পল্লী চিকিৎসক ও রুবেল ফার্মেসির মালিক।  

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লী চিকিৎসক রুবেলের দোকান তল্লাশী করে একটি বালিশের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পেয়ে তাৎক্ষণিক রুবেলকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, পল্লী চিকিৎসক রুবেলের ফার্মেসি দোকান থেকে ২পুরিয়া গাঁজ ও ৫১পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রক্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/দুপুর ২.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit