রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

দাউদপুরে দিশারী কিন্ডারগার্ডেন স্কুলে প্রবাসীদের সংর্বধনা প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর কোনারপাড়াস্থ দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের উদ্যোগে প্রবাসীদের সংর্বধনা প্রদান করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রোববার দুপুরে দিশারী কিন্ডারগার্ডেন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইকবাল, মোছাঃ জুসনা বেগম, মোহাম্মদ আবির হোসেন, মোহাম্মদ তাহির হোসাইন, মোহাম্মদ নাদির হোসাইন, হাবিবা হোসাইনকে সংবর্ধনা দেওয়া হয়।

দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইকবাল। বক্তব্য রাখেন দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের সহকারী পরিচালক ঝর্না বেগম, মোঃ রাজা মিয়া, জামিল আহমদ। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মুর্শিদা আক্তার, সহকারী শিক্ষিকা আছমা বেগম, আমিনা বেগম, রুশিদা আক্তার, সাঈদা আক্তার, তাহমিনা বেগম, মাসুম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইকবাল দিশারী কিন্ডারগার্ডেন স্কুলের উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে প্রবাসী নেতৃবৃন্দ স্কুল পরির্দশন ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন। বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বড় সম্পদ, তারা সুদূর প্রবাসে থেকেও সব সময় দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ সর্বক্ষেত্রে ভুমিকা রখছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দেশের যেকোন দুর্যোগময় সময়ে প্রবাসীরা বঞ্চিত অসহায় মানুষের পাশে সহায়তা নিয়ে এগিয়ে আসেন। বক্তারা বলেন, অর্থনিতীর চালিকাশক্তি প্রবাসীরা শিক্ষার উন্নয়নে কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit