রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নাসিরনগরে মাছ বিক্রি ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রবিবার সকালে বাজারে মাছ বিক্রি করে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে মো. বিল্লাল মিয়া (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বিল্লাল হোসেন উপজেলার ভলাকুট এলাকার মো. আছমত আলীর ছেলে। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফকরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 
একাধিক সূত্র জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে। শনিবার রাতভর বৃষ্টি ভিজে তিনি মাছ ধরেন। রবিবার সকালে নাসিরনগর উপজেলা সদরে এসে এসব মাছ বিক্রি করেন। ভলাকুট ফেরার পথে টেকানগর আসার পর বজ্রাঘাতে তিনি আহত হন। এ সময় সঙ্গে থাকা বাদল দাস নামে এক ব্যক্তি তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জেলের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit