বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে। ১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে।

অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লেগ স্পিনার রায়ান বার্ল। মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন তিনি।

১৪২ রানের লক্ষ্য নেমে টাকুডওয়ানশে কাইটানো ও মারুমানি আনেন ভালো শুরু। নবম ওভারে দলের ৩৮ রানে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ১৯ রান করে বিদায় নেন কাইটানো। এরপর দ্রুত অভিজ্ঞ তিন ব্যাটারকা হারিয়ে ফেলে সফরকারীরা।

কিন্তু আরেক প্রান্তে দলকে আগলে রাখছিলেন মারুমানি। থিতু হওয়া এই ব্যাটার আউট হওয়ার আগে ৪৭ বলে করেন ৩৫ রান। এরপর টনি মনোইউঙ্গাকে নিয়ে ৩৮ রানের ভীষণ গুরুত্বপূর্ণ জুটি পান চাকাভা। অ্যাস্টন অ্যাগারের বলে মনোইউঙ্গা ১৭ রানে আউট হয়ে গেলেও বার্লকে নিয়ে কাজটা সেরে ফেলেন চাকাভা। চাকাভার ৭২ বলে ৩৭ রানে ভর করে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যায় জিম্বাবুয়ে।

কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit